• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়া ভ্যান ভাড়ার নামে ছিনতাই একজন নিখোঁজ গুরুতর আহত আরেকজন ঢাকায়  রেফার্ড শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’র আগমন উপলক্ষে মতবিনিময় সভা নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন শরণখোলায় প্রাণিসম্পদ সপ্তাহের  উদ্বোধন  এসআরবি-৬ বাস তল্লাশি করে ফেনসিডিলসহ যুবক আটক অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আজিমুল ইসলাম, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: / ৩৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক চার আসামির ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাঁদের আটক করা হয়। পরে ডোপ টেস্টে চারজনের ফলাফল পজিটিভ আসায় আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে তাঁদের সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কালীগঞ্জের বড় ধোপাদি গ্রামের তুহিনুর রহমান (৩৩), শাহীন আলম (২৪), খুলনার দিঘলিয়া গ্রামের মোঃ সৈয়দ নাজমুল (৩৮), যিনি বর্তমানে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকায় বসবাস করেন এবং বড় ধোপাদি গ্রামের মোঃ নাসিম হাসান ওরফে ওরিসন (২৪)।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ নম্বর ধারা অনুযায়ী তুহিনুর রহমান, শাহীন আলম ও সৈয়দ নাজমুলকে প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, একই আইনের ৩৬(১) সারণির ২১ নম্বর ধারা অনুযায়ী নাসিম হাসান ওরফে ওরিসনকে চার মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকেও আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজা প্রদানের পর আদালত চার আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা