1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা,মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫৫ বার

কাগজ সংবাদ; মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখাটি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে গ্রাফিতি এঁকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাড়ির দেয়ালে এমন লেখা দেখা যায়। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর।

ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন সদর থানার এস আই মিজানুর রহমান।
তিনি বলেন, আমরা খবর পেয়ে আহসান হাবিবের বাড়িতে আসি এবং ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখাটি দেখতে পাই।

হুমকি পাওয়া সমন্বয়কের নাম আহসান হাবিব (২৪)। তিনি সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট। আহসান হাবিব সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বগুড়া জেলার সমন্বয়ক ছিলেন।

তিনি বলেন, গতকাল রাতের কোনো এক সময় ঘরের দেওয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

আহসান হাবিব আরও বলেন, বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আহসান হাবিবের বড় ভাই শাহাদত হোসেন বলেন, আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিল। সে বিভিন্ন এলাকায় সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে। মূলত সেই পরিপ্রেক্ষিতেই স্বৈরাচারী সরকারের দোসররা পরিকল্পিতভাবে এমন কাজ করেছে। আমার ভাই জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পরও যদি হত্যার হুমকি আসে তাহলে দেশকে স্বাধীন করে আমরা কী পেলাম?

আহসান হাবিবের মা আবেদা খাতুন বলেন, আমি আন্দোলনের সময় তাকে অনেক নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। সে বলতো, তোমার চার সন্তানের মধ্যে এক সন্তান মারা গেলে কিছু হবে না। আমরা বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। ওর বাবা অসুস্থ। আমরা ওকে নিয়ে অনেক চিন্তায় আছি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) সুমন রঞ্জন সরকার বলেন, এরইমধ্যে জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে সদর থানা পুলিশ মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews