1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

ঝিকরগাছায় কপোতাক্ষ নদের স্রোতধারা পরিবর্তন হয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের হুমকিতে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার
মিজানুর রহমান  (যশোর)॥
কপোতাক্ষ নদ খননে স্রোতধারা পরিবর্তন হয়ে পাড় ভাঙনের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে নদের পাড় ভেঙে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন, মিউজিয়াম, শহীদ মিনারসহ খেলার মাঠ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ওই সব প্রতিষ্ঠানের প্রায় ৫০ ফুট জমি ধসে পড়েছে।
গতকাল স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদের পাড়ে ১৯২২ সালে গড়ে ওঠা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক বিপরীত পাশে ঝিকরগাছা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আহম্মেদ ফারুক শান্তির বেশ কয়েকটি পুকুর রয়েছে। ওই পুকুরগুলো অনেকটা উঁচুপাড় কপোতাক্ষ নদের মাঝে ঢুকে পড়েছে। এ কারণে বেজিতলা ব্রিজ পরবর্তী বাঁকড়া অভিমুখে নদের স্রোতধারা পরিবর্তন হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির দিকে চলে গেছে। ফলে চলতি বর্ষা মৌসুমে নদের স্রোতধারা কপোতাক্ষ নদের পাড় ভেঙে শিক্ষা প্রতিষ্ঠানের নদ পাড়ের রাস্তাসহ অন্তত ৫০ফুট জমি ভেঙে পড়েছে। শহীদ মিনার ও নির্মাণাধীন মিউজিয়াম তীব্র ঝুঁকিতে রয়েছে।
জানতে চাইলে রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না বলেন, ১৯২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় দুটি স্থাপিত হলেও কখনো ভাঙন দেখা যায়নি। তবে সম্প্রতি কপোতাক্ষ নদ খননের পর কিছুটা স্রোতধারা পরিবর্তন হওয়ার কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানিয়েছেন, তিনি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি অবগত হন। পরে জেলা প্রশাসকের সভায় আলোচনার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews