1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৮ বার

নিউজ ডেস্ক

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নতুন চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নবনির্মিত এই স্টেশনটি মাত্র কিছুদিন আগেই চালু হয়েছিল। এছাড়া শহরে গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টি হয়, যা সকাল পর্যন্ত চলে। ফলে একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং তীব্র যানজট দেখা দেয়।

সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতের আধুনিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে যাত্রা শুরু করলেও বৃষ্টিতে মুম্বাইয়ের ওয়ারলি মেট্রো স্টেশনের বেহাল চিত্র সামনে এসেছে। মাটির নিচে থাকা স্টেশনটির গেট এবং প্ল্যাটফর্ম পর্যন্ত পানি উঠে গেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, যাত্রীরা হাঁটু পানি পেরিয়ে মেট্রোতে উঠছেন। অনেকেই জুতা খুলে, প্যান্ট গুটিয়ে প্ল্যাটফর্মে চলাফেরা করছেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্টেশনের ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে—যা ছাদের লিকেজ বা ফুটো ও পানি নিরসনের দুর্বল ব্যবস্থার ইঙ্গিত দেয়।

এনডিটিভি জানায়, মুম্বাই মেট্রো লাইন ৩ নামের এই লাইনটি চলতি মাসের ১০ মে চালু হয়েছিল। এটি বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে শুরু হয়ে ওয়ারলি পর্যন্ত বিস্তৃত। সদ্য চালু হওয়া স্টেশনে এভাবে পানি ঢুকে পড়া নিয়ে শহরের নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবকাঠামোগত গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “আমরাই বোকা। ওরা সত্যিই সিরিয়াস ছিল, যখন নাম দিয়েছিল ‘অ্যাকোয়া লাইন’।”

এদিকে দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা কেম্পস কর্নার–এ একটি সড়কের অংশ ধসে পড়েছে। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কেম্পস কর্নার থেকে মুকেশ চৌকের দিকে আসা যানবাহনগুলোকে ঘুরিয়ে দিয়ে কেম্পস কর্নার ফ্লাইওভারের দিকে ফেরত পাঠানো হচ্ছে।

মূলত কেম্পস কর্নার এলাকাটি ব্রিচ ক্যান্ডি, ওয়ার্ডেন রোড, পেডার রোড এবং নেপিয়ান সি রোডের সংযোগস্থলে অবস্থিত এবং মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজাত অঞ্চল বলে পরিচিত। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews