1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৩ শিক্ষার্থীর

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬০২ বার

মাগুরা প্রতিনিধি:

মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর নামক স্থানে রোববার বিকাল সাড়ে ৫ টায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন । নিহত ৩ শিক্ষার্থী হলো সদরের হাজীপুর গ্রামের লালমিয়ার ছেলে রবিন (২২), সদরের লক্ষীকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৮) ও সদরের কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল ইসলামের ছেলে সাজিম মোল্যা (২২) । নিহত ৩ জন শিক্ষার্থী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের এইচএসসি’র ২য় বর্ষের শিক্ষার্থী ।

আবালপুর এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন মোল্যা জানান, রবিন, জিসান ও সাজিদ এ তিনজন সদরের ইটখোলা বাজার থেকে মোটর সাইকেল যোগে ইছাখাদা বাজারের দিকে যাচ্ছিল । বাইক চালক রবিন বিভিন্ন ভঙ্গিমায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন করছিল । তাদের পিছনে ঢাকা থেকে খুলনাগামী দুটি পরিবহন আসছিল ।

পথি মধ্যে একটি পরিবহন মোটর সাইকেলটি ক্রস করে সামনে গেলে বাইক চালক রবিন পরিবহনটিকে অভারটেক করে সামনে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয় । এ সময় মোটর সাইকেলে থাকা রবিন ও সাজিম বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় । অপরদিকে, মোটর সাইকেলে থাকা সাজিদ আহত হয় ।

মাগুরা রাম নগর হাইওয়ে থানার পরিদর্শক সিদ্ধান্ত সাহা বলেন, বিকাল সাড়ে ৫টার সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে । আমরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে বাইক চালক রবিন ও সাজিদের লাশ উদ্ধার করি । এ ঘটনায় আহত জিসানকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করে । ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews