• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সহোদর দুই ভাই হত্যা মামলায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক  জোরপূর্বক সালিশের নামে লাখ টাকার বাণিজ্যের অভিযোগ দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর ঝিনাইদহে দুই লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, ১৭৮৫ কেন্দ্রে ক্যাম্পেইন শুরু গাংনী সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক রিডিং ছাড়াই মনগড়া বিল করার অভিযোগ বেনাপোলে পণ্য পাচার, আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা জামায়াত এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম

ঝিনাইদহে দুই লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, ১৭৮৫ কেন্দ্রে ক্যাম্পেইন শুরু

ঝিনাইদহ প্রতিনিধি : / ৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৭৮৫টি টিকাকেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

‎আজ রোববার (২৮ জুন) সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

‎জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ও ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতালের পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল) সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ক্যাম্পেইন চলাকালে জেলার ৬টি উপজেলায় মোট ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ হাজার ৭৮৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন চলছে।

এর মধ্যে সদর উপজেলায় মোট ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১৮০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া সদর উপজেলায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ইপিআই সেন্টারগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ বা অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা