• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সহোদর দুই ভাই হত্যা মামলায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক  জোরপূর্বক সালিশের নামে লাখ টাকার বাণিজ্যের অভিযোগ দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর ঝিনাইদহে দুই লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, ১৭৮৫ কেন্দ্রে ক্যাম্পেইন শুরু গাংনী সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক রিডিং ছাড়াই মনগড়া বিল করার অভিযোগ বেনাপোলে পণ্য পাচার, আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা জামায়াত এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম

দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

স্বাধীন বাংলানিউজ: / ১০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬
oplus_0

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নানীর কোল থেকে সড়কে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানী সাজেদা খাতুন।

রোববার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশভাটা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাজেদা খাতুন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত স্বর্ণা মেহেরপুর সদর উপজেলার সৌদি প্রবাসী সাজেদুল ইসলামের মেয়ে এবং দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর সালদাপাড়ার স্বর্ণকার নূর নবীর নাতনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানী। পরে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে শিশু স্বর্ণা নানীর কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তার নানী সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা