• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, অর্ধ কোটি টাকা সাশ্রয় মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হরিণাকুন্ডুর আনিসুজ্জামান ফকরুল: এলাকায় আনন্দের বন্যা কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির অভিযোগ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে এলাকাবাসী ফুঁসে উঠেছে শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু সহোদর দুই ভাই হত্যা মামলায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক 

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : / ৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালক একেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সাথে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত  বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ এনে আব্দুল আওয়ারের সমর্থক মতিয়ারের উপর হামলা করে জামিরের লোকজন। পরে আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জের ধরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের উপর ও বাড়ি ঘরে হামলা করে। এসময় ৫ টি বাড়ি ঘর ভাংচুর করা হয়। আহত হয় বগুড়া গ্রামের একেন মোল্লা নামের এক ভ্যানচালক। তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হলে ফরিদপুরে গিয়ে মারা যায় একেন মোল্লা। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকূপা থানা ওসি হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এ ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও কাউকে আটক করা হয়নি । এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মিশন আলী
ঝিনাইদহ
০১৭১১-৩৫৮১১২
৩০.৬.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা