• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, অর্ধ কোটি টাকা সাশ্রয় মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হরিণাকুন্ডুর আনিসুজ্জামান ফকরুল: এলাকায় আনন্দের বন্যা কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির অভিযোগ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে এলাকাবাসী ফুঁসে উঠেছে শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু সহোদর দুই ভাই হত্যা মামলায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক 

ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে এলাকাবাসী ফুঁসে উঠেছে

ঝিনাইদহ প্রতিনিধি : / ১২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঝিনাইদহে আবাসিক এলাকা ও ৩ ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি ।
আজ সোমবার সকালে সদর উপজেলার কাশিমপুর গ্রামের ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ওই গ্রামের সোহরাব হোসেন,আবু তালেব মোল্লা, জামাল হোসেন, সাইফুল মন্ডল, মাহবুব মোল্লাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন ।

সেসময় বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের পাশে ৩ ফসলী জমিতে ইউনুস আলী নামের এক ব্যবসায়ী অটোরাইস মিল নির্মাণ করছে । তাদের দাবি, মিলটি নির্মিত হলে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে । তাই দ্রুত ওই স্থানে অটোরাইস মিল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা