• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শার্শায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কোটচাঁদপুরে জালিয়াতির মাধ্যমে নেওয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা! যশোরে প্রতারণা মামলায় দুইজনের কারাদণ্ড শরণখোলায় স্কুল ফিডিং এর খাবার ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, অর্ধ কোটি টাকা সাশ্রয় মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হরিণাকুন্ডুর আনিসুজ্জামান ফকরুল: এলাকায় আনন্দের বন্যা কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির অভিযোগ

যশোরে প্রতারণা মামলায় দুইজনের কারাদণ্ড

স্বাধীন বাংলানিউজ: / ৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

প্রতারণার পৃথক দুই মামলায় দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার ইস্তা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রাজা ব্রিকসের মালিক আল মামুন রাজা এবং মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতী গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহমুদ বিশ্বাস। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা পৃথক রায়ে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রথম মামলার বাদী অভয়নগর উপজেলার ইটভাটা ব্যবসায়ী মো. নওয়াব আলী। তিনি অভিযোগে উল্লেখ করেন, আসামি আল মামুন রাজার সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ২০২২ সালের ২০ জুন ইটভাটার জন্য কয়লা সরবরাহের বিষয়ে তাদের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আল মামুন রাজা প্রায় ২০ লাখ টাকার কয়লা সরবরাহ করেন। ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে ওই টাকা পরিশোধের কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা