1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বিটঘর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী সালেহ আহমেদের জনসম্পৃক্ততা বাড়ছে

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৫১ বার

 মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাক্ষণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, আসন্ন বিটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী সালেহ আহমেদ। স্থানীয় জনগণের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

হাজী সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। দুঃস্থদের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে অবদান, এবং ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতার কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

তিনি বলেন, “আমি বিটঘর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার মানসিকতা নিয়ে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তবে আমি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পরিষদ উপহার দিতে চাই।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাজী সালেহ আহমেদ মাঠপর্যায়ে সক্রিয় থাকায় তার জনপ্রিয়তা অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তুলনামূলকভাবে বেশি।

এলাকার একাধিক ভোটার জানান, একজন সৎ, উদার ও জনসেবামূলক মানসিকতাসম্পন্ন ব্যক্তিকে তারা নেতৃত্বে দেখতে চান, এবং সেই যোগ্যতা হাজী সালেহ আহমেদের মধ্যে রয়েছে বলেই তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews