1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা, কে তিনি?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৭৬ বার

বিনোদন ডেস্ক:আইএমডিবি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মজার বিষয় হলো— প্রতিটি দেশের একজন বিখ্যাত অভিনেত্রী এ তালিকায় স্থান পেয়েছেন। তবে তারা যে কেবল সুন্দরী তা নন, পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়ও করে যাচ্ছেন। কিন্তু জানেন কি কোন ভারতীয় অভিনেত্রীর নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?

ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী মাত্র একজন বলিউড অভিনেত্রীর নাম এ তালিকায় প্রকাশ করা হয়েছে। তিনি হলেন কৃতি শ্যানন। এ তালিকায় কৃতির নাম চার নম্বরে রয়েছে। কমেডি-ড্রামা সিনেমা ‘মিমি’ (২০২১) তে একজন সারোগেট মায়ের ভূমিকায় সেরা অভিনয়ের জন্য কৃতি শ্যানন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও জিতেছেন।

অন্যদিকে এ তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। কৃতি শ্যাননের আগে তার নাম রয়েছে। কৃতি চতুর্থ স্থানে থাকলেও হানিয়া আমির আছেন তৃতীয় স্থানে।

আইএমডিবির তালিকা অনুসারে ২০২৫ সালের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর মধ্যে প্রথম হচ্ছেন আমেরিকার ম্যাককেনা গ্রেস। দ্বিতীয় জুলিয়া বাটার্স- আমেরিকা, তৃতীয় পাকিস্তানের হানিয়া আমির। চতুর্থ কৃতি শ্যানন-ভারত, পঞ্চম হচ্ছে ন্যান্সি ম্যাকডোনি- মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ হচ্ছেন চীনের দিলরাবা দিলমুরাত, সপ্তম হচ্ছেন আমেরিকার শৈলেন উডলি, অষ্টম  অস্ট্রেলিয়ার মার্গো রবি, নবম স্থানে আছেন কিউবা স্পেনের আনা দে আর্মাস এবং দশম স্থানে আছেন যুক্তরাজ্যের এমা ওয়াটসন।

কাজের সূত্রে, কৃতি শ্যানন তার দুর্দান্ত অভিনয় দিয়ে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের প্রতিযোগিতায় ফেলে দিচ্ছেন। এরপর অভিনেত্রীকে ধনুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ সিনেমাতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই, তিনি ‘রাঁঝানা’ সিনেমাটিও তৈরি করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews