আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
/ ১১
Time View
Update :
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Share
বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করেছে। সাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে অপহৃত ঐ জেলেরা সুন্দরবনের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলো।২২ আগষ্ট শনিবার রাত ৯ টার দিকে এঘটনা ঘটে। বনবিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার একজন জেলে মহাজন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া ফিশিংবোটের বহরে হানা দেয় বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। এসময় দস্যুরা জেলেদের মারধর করে একটি ট্রলারসহ ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০) ও রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সশ্বস্ত্র দস্যুরা জেলেবহরে হানা নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরো দুই জেলেসহ মোট পাঁচ জনকে তুলে নিয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে ৫ জেলেকে অপহরণের বিষয় এবং তাদের উদ্ধারে সহায়তার জন্য কোষ্টগার্ড পশ্চিমজোনকে জানানো হয়েছে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।