• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পর্যটকদের জাহাজে বনদস্যুর হামলার চেষ্টা বনরক্ষীদের গুলির মুখে পালিয়ে গেল দস্যুরা  শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে : দীনেশ ত্রিবেদী যশোরে মহিলা লীগ নেত্রী সুন্দরীর পর এবার ছেলে যুবলীগ কর্মী রাজন আটক উৎকণ্ঠায় জেলেদের পরিবার সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলে ৭ দিনেও উদ্ধার হয়নি আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নেছারাবাদে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার শরণখোলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের তিন কোটি টাকা নিয়ে ম্যানেজার উধাও  নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

নেছারাবাদে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাহমুদকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করে নেছারাবাদ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠী গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ সোহেল (৪৫) এবং একই ইউনিয়নের সংগীতকাঠী গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে মোঃ জালিস মাহমুদ বুলু (৫৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।  তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা