• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পর্যটকদের জাহাজে বনদস্যুর হামলার চেষ্টা বনরক্ষীদের গুলির মুখে পালিয়ে গেল দস্যুরা  শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে : দীনেশ ত্রিবেদী যশোরে মহিলা লীগ নেত্রী সুন্দরীর পর এবার ছেলে যুবলীগ কর্মী রাজন আটক উৎকণ্ঠায় জেলেদের পরিবার সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলে ৭ দিনেও উদ্ধার হয়নি আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নেছারাবাদে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার শরণখোলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের তিন কোটি টাকা নিয়ে ম্যানেজার উধাও  নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

নড়াইল প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এই মারামারি ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুরের দিকে এই সংঘর্ষ সৃষ্টি হয়।ফেসবুকে ছড়িয়ে ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে দুইপক্ষ মারামারি করছেন। মাঠের মধ্যে ও আশেপাশে দৌঁড়ে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালাচ্ছেন।
ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকে লিখেছেন, আদালতে নিষেধাজ্ঞা, তবুও চলছে ষাঁড়ের লড়াই! ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কি অবস্থা দেখুন।আবার একজন মন্তব্য করেছেন, রুখালীর মাঠে, এঁড়ে (ষাঁড়) লড়াই হবে, আর মারামারি হবে না! এটা কি হতে পারে। আরেকজন লিখেছেন, আবার তোরা মানুষ হ, নড়াইলের রুখালীতে এবারও ষাঁড়ের লড়াইলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার অন্তত ১২০টি ষাঁড় লড়াইয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  তবে, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা