1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার

অনলাইন নিউজ:

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বুড়িগঙ্গার পৃথক স্থানে লাশগুলো ভাসতে দেখা যায়।

নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২টায় সদরঘাট নৌ থানাধীন মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে চার বছর বয়সী এক শিশুর লাশ ভাসতে দেখা যায়। এরপর অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

আব্দুল্লাহ আল মামুন আরো জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিঞ্জিরার কাছে বরিশুর এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়।

তিনি বলেন, ‘আমরা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানিয়েছি, তারা প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তে কাজ করছে।’

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: সোহাগ রানা গণমাধ্যমকে জানান, ‘ওই নারীর আঙুলের ছাপ মুছে গেছে। আমরা বিকল্প উপায়ে ওই নারী ও শিশুর পরিচয় জানার চেষ্টা করছি।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘অজ্ঞাত পরিচয় নারী ও পুরুষের হাত-পা বাঁধা ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews