• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

মোকায় সৌদি জোটের বিমান হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত বন্দর নগরী মোকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। এ হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এএফপির বরাতে হুথি সমর্থিত সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত হুথিরা সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকে মোকা বন্দরসহ লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল দখলে নিতে অভিযান জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার নিজেদের নিয়ন্ত্রিত এলাকা রক্ষায় সামরিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে।

পরিস্থিতি মোকাবিলায় ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রধান রাশাদ আল-আলিমি রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন এবং সামরিক সহায়তার অনুরোধ জানান।আলিমির কার্যালয়ের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করলেও সরাসরি সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি। একই সময়ে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় হুথিদের নিয়ন্ত্রণ জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পরিবহনের ওপর নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে লোহিত সাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিতিশীলতা বাড়লে তেল ও অন্যান্য পণ্যের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।২০১৪ সালে হুথিদের রাজধানী সানা দখলের পর ইয়েমেনে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। ২০২২ সাল থেকে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও চলতি বছরের জুলাই থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে আবারও সহিংসতা বেড়েছে। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। দীর্ঘদিনের এই সংঘাত দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা