পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাহমুদকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করে নেছারাবাদ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠী গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ সোহেল (৪৫) এবং একই ইউনিয়নের সংগীতকাঠী গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে মোঃ জালিস মাহমুদ বুলু (৫৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।