• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

যশোরে মহিলা লীগ নেত্রী সুন্দরীর পর এবার ছেলে যুবলীগ কর্মী রাজন আটক

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যশোরে জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরী আটকের একদিন পর তাঁর ছেলে ও যুবলীগ কর্মী রাজন আহমেদকে (২৮) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।রাজন আহমেদ ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

এর আগে গত শুক্রবার সকালে রাজনের মা ফেরদৌসী বেগম সুন্দরীকে আটক করে পুলিশ। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট পালবাড়ী সড়কের কাঁঠালতলা এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে সরকারবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়েছিল পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ওই মামলার তদন্তে যুবলীগ কর্মী রাজন আহমেদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ডিবি পুলিশের এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে আটক করে।শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই একই মামলায় এর আগে তার মা ফেরদৌসী বেগম সুন্দরীকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা