আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
/ ১৩
Time View
Update :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
Share
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই রাজু হাওলাদার জানান,তার বাবা তাদেরকে ফেলে খুলনা থাকেন। এরপর তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। তার ছোট ভাই মাহিন একসময় পড়াশোনা করলেও এখন করে না। কেউ ডাকলে কারো সুপারি,কারো নারিকেল পেড়ে দেয়।
পার্শ্ববর্তী রহমান তালুকদার তাকে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠান। সেই গাছ থেকে পড়ে মাহিন গুরুতর আহত হলে তাকে নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে অ্যাম্বুলেন্স যোগে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, তার আঘাত গুরুতর ছিল।শরণখোলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন,গাছ থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।