• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বাঘায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

 বাঘা (রাজশাহী) প্রতিনিধি: / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর প্রথম দিনেই রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার পানি কুমড়া এলাকার পদ্মা নদীতে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। এ সময় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং বাঘা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম দিনেই পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা