• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাখালগাছি ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত মুস্তাফিজুর রহমান যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট রমজানে টিসিবির পণ্য বিক্রি, উপকৃত হবেন ৪০ লাখ মানুষ আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস কালীগঞ্জে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত হবে, বিএনপির মাদকবিরোধী কর্মসূচি স্থগিত চুড়ামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার  রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন 

যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে বিথী খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।নিহত বিথী খাতুন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও গোবিলা গ্রামের লিটন হোসেনের স্ত্রী।নিহতের বাবা আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, প্রায় তিন মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লিটন হোসেনের সঙ্গে বিথীর বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার জামাতা ও জামাতার বাবা-মা বিথীকে মারধর করতেন। ঘটনার দিনও লিটন তার মেয়েকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।আব্দুল কুদ্দুস আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় তারা খবর পান, তার মেয়ে বিথী খাতুন গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা