1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার

ক্রীড়া ডেস্ক:আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এক সময় বোর্ডে সরাসরি যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও, আজ (বুধবার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বুধবার সকাল ১০টায় বিসিবির নির্বাচনী কার্যালয় খোলার পর সকাল ১০টা ২০ মিনিটে হঠাৎ উপস্থিত হয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি তিনি। উল্লেখযোগ্য যে, গত কয়েক সপ্তাহ ধরেই বিসিবি নির্বাচন নিয়ে তামিম নানা অভিযোগ ও আপত্তি জানিয়ে আসছিলেন।

আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে দুপুর ২টায়। গুঞ্জন রয়েছে, শুধু তামিমই নন, আরও কয়েকজন পরিচালক প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।তামিমের সঙ্গে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী—সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews