
অনলাইন ডেস্ক:দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।বুধবার (১ অক্টোবর) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপটি খুব দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
জেটিডব্লিউসি-এর সতর্কতার ভিত্তিতে বলা হচ্ছে, যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নামকরণ করা হবে ‘শক্তি’।তিনি আরও জানান, বর্তমানে ভারত ও বাংলাদেশে বর্ষা মৌসুম চলমান। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করে না। তবে ব্যতিক্রমীভাবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে।এছাড়া, এই সিস্টেমের প্রভাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Leave a Reply