1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দল যাকে ধানের শীষের প্রতীক দেয়, তার সাথে কাজ করব:সোহেল মনজুর সুমন

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার

 মোঃ রুহুল আমীন নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

পিরোজপুর-২ (নেছারাবাদ-ভাণ্ডারিয়া-কাউখালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন তার বক্তব্যে বলেছেন, “কেন্দ্র থেকে আমার নাম ঘোষিত হয়েছে এবং আমিই হবো চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী।

তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, দল যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ধানের শীষের প্রতীক দেয়, তবুও আমি কোনো বিভক্তিতে যাব না। বিএনপি এবং ধানের শীষ আমার রাজনৈতিক পরিবার। মনোনয়ন যাকে-ই দেওয়া হোক না কেন, আমি তাঁর সাথেই এক হয়ে কাজ করব।

আমার লক্ষ্য ব্যক্তিগত কিছু নয়, ধানের শীষের বিজয় নিশ্চিত করা। বিশেষ করে ভাণ্ডারিয়া থেকে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি সর্বশক্তি দিয়ে কাজ করব। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের সংগ্রামে আমি দলের পাশে আছি এবং থাকব।

পিরোজপুর-২ আসনের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সবাই একসাথে কাজ করব। দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। “পিরোজপুর-২ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার পুনরুদ্ধারই আমার অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সব মানুষের সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই।”

বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আহমদ সোহেল মঞ্জুর সুমনের উদ্যোগে নেছারাবাদ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন এসব কথা বলেন। রবিবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় নেছারাবাদের ফেয়ারবিড রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে ওই সভার আয়োজন হয়।মতবিনিময় পর্বে প্রার্থী সোহেল মঞ্জুর সুমন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর-২ আসনে বিএনপি শক্তিশালীভাবে মাঠে আছে। যারা এখনও দলের সাথে আসে নাই তারও শিঘ্র্রই এসে কাজ করবে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে সোহেল মঞ্জুর সুমন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উজ্জীবিত এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews