1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

যশোরের ৬৯ লাখ টাকার স্বর্ণেরবারসহ চোরাকারবারী আটক

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার

নিজস্ব প্রতিবেদক : ৬৯ লাখ টাকা মূল্যের ১টি স্বর্ণের বারসহ ইমরান হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে। সোমবার যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে চোরাচালান দমন আইনে কোতয়ালী থানায় মামলা করেছে।

আটক ইমরান হোসেনকে মামলা তদন্তকারী কর্মকর্তা সন্ধ্যায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে ও উদ্ধার হওয়া স্বর্ণের বারটি ট্রেজারিতে জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবি’র একটি টহলদল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারে অভিযান চালায়। এসময় সন্দেহজনক ভাবে বাসস্ট্যান্ড থেকে ইমরান হোসেনকে আটক করা হয়। আটক  ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণেবার উদ্ধার করা হয়। যার দাম ৬৯ লক্ষ ৩৯ হাজার ২শ’১২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন জানিয়েছে,  ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলো। ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews