1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি : শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাত ১১টার সময় যশোরের রেলগেট এলাকায় তার নিজবাড়ি থেকে আটক করা হয়।
আটক আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময় থেকে পলাতক থাকার পর অস্ত্র মামলায় হাজিরা দিতে সে এলাকায় অবস্থান করছিল।
আটককৃত আকুল হোসেন বেনাপোল মেয়র মার্কেটে মারামারি মামলার ১ নম্বর আসামি।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আকুল হোসেন এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুল হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরআগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল ও তার ৪ সহযোগিকে আটক করেছিল। তাদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ৮টি গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়ছিল। বৃহস্পতিবার আটক আকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews