মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার মদসহ ১ মাদক কারবারি আটক
আপডেট টাইম :
শনিবার, ১৪ মার্চ, ২০২৬
২
বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলা কোস্টগার্ড সদস্যদের একটি দল বাগের হাটের মোংলার চিলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশী মদ সহ অভিজিৎ পাড়ই শান্ত নামের এক চোরা কারবারিকে আটক করেছে। ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এঘটনা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মোংলার চিলা
বাজার সংলগ্ন এলাকা থেকে মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় তারা প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্ত (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করে। তার
বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার দক্ষিণ কানাইমারি গ্রামে। তার বাবার নাম পিতর বাড়ই।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনা রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা ,শরণখোলা এবং সাতক্ষীরার কৈলখালী এলাকায় বিশেষ টহল ও সচেতনামূলক মাইকিং লিফটের বিতরণ করা হবে।
Leave a Reply