1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার

জেলা প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, মল্লিকপুর গ্রামের তরিকুল ইসলাম মেম্বারের বাড়িতে তার চাচাতো ভাই নজরুল ইসলাম ও তার সহযোগীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পরপরই তরিকুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তত্তিপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রানা প্রতাপ কে।

ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান স্থানীয়রা। এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার
করে সাংবাদিকদের সামনে একটি আদালতের নোটিশ দেখান এবং দাবি করেন, জমিটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে বাদীর মা অভিযোগ করে বলেন, “মঙ্গলবার বিকেলে তারা আমাদের বাড়িতে ভাঙচুর চালায় এবং নগদ টাকা নিয়ে যায়।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews