• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

যশোরে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : / ৫৭ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

যশোরের শার্শা থানায় দায়েরকৃত শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগের পর ধর্ষণ মামলার প্রধান আসামী শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। তিনি বাদীনির শ্বশুর। মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ৩৩ বছর বয়সের ওই গৃহবধু নারী ও শিশু নির্যাতন দমন আইন তার শ্বশুর মিজানুর রহমান গহরকে আসামি করে ৯ মে শার্শা থানায় একটি মামলা করেন (মামলা নং-২৪)।

ওই মামলার বাদীনির অভিযোগ, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপারের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা