• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরানো হলো কুমির

আ: মালেক রেজা, শরণখোলা (বাগেরহাট) : / ৭২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর (র.) মাজারের দীঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। গত ৩ দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে জন নিরাপত্তার স্বার্থে প্রাণীটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
৩ জুন বুধবার সকাল থেকেই বন বিভাগসহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় উপস্থিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে দিঘীর পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে কুমিরটি ধরার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে খাবার দেখিয়ে বেঁধে ফেলা হয় কুমিরকে। এরপর দীঘি থেকে তুলে গাড়িতে করে খুলনায় নিয়ে যায় বন বিভাগ।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন জানান, জননিরাপত্তার স্বার্থে মাজারের দীঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটি। কুমিরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে গত ১ জুন রাতে মাজারের দিঘীর কুমিরের আক্রমণে ৮ বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যুর পর প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের টনক নড়ে। ভবিষ্যতে কেউ যেন মাজারে কুমিরের আক্রমণের শিকার হতে না পারে সেই উদ্যোগের বিষয়টি প্রশাসনের নজরে আসে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রশাসন কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য বাগেরহাটের পীরে খান জাহান আলী (রহ:) আলাইহি এই দিঘীটি খনন করার পর সেখানে কালাপাহাড় ও ধরা পাহাড় নামে দুটি কুমির দীঘিতে ছেড়ে দেন। সেই থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই কুমিরের বংশধর বেঁচে ছিল বলে জানা যায়। পরে ভারত থেকে দুইটি কুমির এনে দিঘীতে রাখা হলেও দুই তিন বছর আগে একটি মারা যায়। বাকি কুমিরটি শিশু ফাতেমা নিহত হওয়ার ঘটনার পর অপসারণ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা