• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার

স্বাধীন বাংলানিউজ: / ১১৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন বরগুনা পৌর শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা ইতি রানী এবং তার দুই মেয়ে ১২ বছর বয়সী আরাধা বিশ্বাস ও ৩ বছর বয়সী অনুরাধা বিশ্বাস। লাশগুলো উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বজন ও ডাকবাংলোর কর্মচারীদের সূত্রে জানা গেছে, ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কাজে আসেন। তবে এদিন প্রথমবারের মতো সঙ্গে নিয়ে আসেন তার দুই কন্যাকে। এরপর তিনি ডাকবাংলোর বিভিন্ন কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। একপর্যায়ে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে অন্যান্য কর্মচারীরা খোঁজ নিতে গিয়ে তৃতীয় তলার ৩ নম্বর কক্ষে বড় মেয়ে আরাধা বিশ্বাসের মরদেহ দেখতে পান। পাশের ৪ নম্বর কক্ষটি ভেতর থেকে আটকানো থাকায় বিষয়টি জেলা পরিষদ প্রশাসককে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ইতি রানী ও তার ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ নম্বর কক্ষে বড় মেয়ের মরদেহ বিছানার ওপর পড়ে ছিল। অপরদিকে ৪ নম্বর কক্ষ থেকে মা ও ছোট মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ঘুমের ওষুধের খালি পাতা জব্দ করা হয়েছে। এছাড়া ডাকবাংলোর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা