• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সহোদর দুই ভাই হত্যা মামলায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক  জোরপূর্বক সালিশের নামে লাখ টাকার বাণিজ্যের অভিযোগ দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর ঝিনাইদহে দুই লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল, ১৭৮৫ কেন্দ্রে ক্যাম্পেইন শুরু গাংনী সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক রিডিং ছাড়াই মনগড়া বিল করার অভিযোগ বেনাপোলে পণ্য পাচার, আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা জামায়াত এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম

রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান জসিম উদ্দিন

সফিয়ার রহমান / ২৬৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক কর্মী মোঃ জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকায় তিনি ইতোমধ্যে আলোচনায় রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় একাধিকবার হামলা, মামলা ও হয়রানির শিকার হন জসিম উদ্দিন। তার দাবি, আন্দোলন-সংগ্রামের কারণে তার বিরুদ্ধে ৭টি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং দুইবার কারাবরণ করতে হয়েছে। এর মধ্যে একবার তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল বলে জানান তিনি। সেই সময় পুলিশি আতঙ্কের মধ্যেও ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মসূচি সফল করতে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

 

জসিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ছিলাম। মামলা-হামলা ও নির্যাতনের মুখেও পিছিয়ে যাইনি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।” তিনি আরও জানান, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে সবার মন জয় করতে সক্ষম হয়েছেন বলেও মনে করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাখালগাছি ইউনিয়নে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, মাঠ পর্যায়ে সক্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জসিম উদ্দিনের নামও আলোচনায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা