• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

সীমান্ত হত্যা নিয়ে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন বাংলানিউজ: / ৪৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

সীমান্ত হত্যা নিয়ে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৩ জুন) যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হয়, তাহলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না। এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত ইস্যুতে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে আমরা এখানে এসেছি। তবে আমরা আসার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তে এসব মানুষ কীভাবে প্রবেশ করল, সে বিষয়ে সরকারে জবাব দিতে হবে।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০-১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা