• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ঝিনাইদহে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ , আহত ১ দীর্ঘদিনের দুর্ভোগে কালীগঞ্জ থানা রোড কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, যুবক আটক দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে নবচিত্রে জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ মানববন্ধনের আয়োজন করে “আত্ম-উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা“ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
আত্ম-উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে  বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রিক্যাডেটের প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক আজ সমাজের সর্বস্তরে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ধূমপান, স্কুল-কলেজের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি এবং মাদকের সহজলভ্যতা তরুণদের ধীরে ধীরে ভয়ংকর নেশার দিকে ঠেলে দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। সদ‍্য নির্বাচিত সরকারের প্রতি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশাসনিক শিথিলতার কারণে যেন কোনোভাবেই মাদক কারবারিরা ছাড় না পায়। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা