• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

খুলনার বড় বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জব্দ ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন

স্বাধীন বাংলানিউজ: / ২৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

খুলনা মহানগরীর বড় বাজার এলাকায় পরিচালিত অভিযানে দুইটি গোডাউন থেকে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৪ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজার এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিন জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, পরিদর্শক মো. আসিফ আলম, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার এবং পরিদর্শক মারুফ বিল্লাহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), র‌্যাব-৬ এবং আনসার ও ভিডিপির সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে পরিবেশ দূষণ রোধ এবং আইন বাস্তবায়নে কঠোর অবস্থান বজায় রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা