• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার  সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়  যশোরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামানসহ ২ জন আটক সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার

সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রায় পুলিশের বাধা

অনলাইন ডেস্ক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিলটির অগ্রযাত্রা আটকে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির।তিনি বলেন, তারা কাউকে অসম্মান করতে নয়, বরং জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ে এসেছেন। তার ভাষ্য, একই কর্মসূচি শুধু ঢাকায় নয়, সারা দেশেই একযোগে পালিত হচ্ছে এবং তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ।

বিরোধীদলীয় নেতা সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি বা সংশ্লিষ্ট মন্ত্রীকে ঘটনাস্থলে এসে দাবিপত্র গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের পক্ষে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চান তারা। সরকার এসব দাবি বাস্তবায়ন করতে পারলে তাকে স্বাগত জানানো হবে, তবে ব্যর্থ হলে ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, সরকারের প্রতিনিধি আসার জন্য তারা ১০ মিনিট অপেক্ষা করবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ উপস্থিত না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তাদের অনুরোধে আপাতত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্দোলনকারীদের দাবিগুলো পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

১১ দলীয় জোটের এই কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মূল দাবির মধ্যে ছিল জ্বালানি তেল ও গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের অতিরিক্ত বিল প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা