• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার  সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়  যশোরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামানসহ ২ জন আটক সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার

যশোরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামানসহ ২ জন আটক

অনলাইন ডেস্ক / ১২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় জেলা ও সদর উপজেলার দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান এবং শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা আশিকুজ্জামান। শহরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছেপুলিশ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বালিয়া-ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে যুবলীগ নেতা শহিদুজ্জামানকে নাশকতামূলক কর্মকাণ্ডের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসাইন রাজু জানান, সম্প্রতি যুবলীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে শহিদুজ্জামানের সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গত ২৮ আগস্ট সন্ধ্যার পর কাঁঠালতলা এলাকায় যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে। পুলিশ জানায়, শহিদুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও চারটি মামলা রয়েছে।

অন্যদিকে, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আটক আশিকুজ্জামান শহরের ষষ্ঠীতলা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে যুক্ত এবং সম্প্রতি নানা নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।আদালত সূত্রে জানা গেছে, পুলিশ আটক দুই আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা