1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

মণিপুরে মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বার

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের মণিপুর রাজ্যে দুই মন্ত্রী ও তিন এমপির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। জিরিবামের ত্রাণ শিবির থেকে অপহৃক তিন মহিলা ও তিন শিশুর লাশ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী।

আজ শনিবার দুপুরে রাজ্যের দুই মন্ত্রী ও তিন এমপির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। উত্তেজিত জনতার একটি অংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের লামফেলের বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা।

অপরদিকে ইম্ফালের পশ্চিম বিভাগের সাগোলবান্দে বিজেপির এমপি আর কে ইমোর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আরকে ইমো মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের মেয়ের জামাই। এছাড়া বিক্ষোভকারীরা স্বতন্ত্র এমপি সাপাম নিশিকান্ত সিংয়ের মালিকানাধীন একটি পত্রিকায় ভাঙচুর চালান।

পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায় তার জন্য তড়িঘড়ি রাজ্যের সাত জেলায় কার্ফু জারি করেছে এন বীরেন সিংয়ের সরকার। একইসাথে গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।এক বছরের বেশি সময় আগে কুকি ও মেইত উপজাতির মধ্যে সাম্প্রতিক দাঙ্গা শুরু হয়। শেষ কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজ্যটি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত উপজাতিদের জন্য নির্ধারিত কোটা নিয়ে এই সঙ্ঘাতের সৃষ্টি হয়। সম্প্রতি পুলিশের বিশেষ শাখার সাথে বন্দুক যুদ্ধে সন্দেহভাজন ১০ কুকি বিদ্রোহী নিহত হলে উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্র : আনন্দবাজার, পার্সটুডে ও অন্যান্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews