1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৯ বার

আন্তর্জাতিক ডেস্ক:ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইসরাইলি নাগরিকদের ওপর করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২৩ মে) ইসরাইলে সংবাদমাধ্যম চ্যানেল ১২-তে সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরাইলি মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী।

নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ ইসরাইলি বলেছেন ক্ষমতায় থাকা, ৩৬ শতাংশ বলেছেন জিম্মিদের ফেরত নেওয়া আর ৯ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন।

হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি- এমন প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন, ৩৮ শতাংশ বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি। আর ৯ শতাংশ বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন।

চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণকে গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাওয়া হলে, ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন তিনি তা করতে পারেননি, ৩৪ শতাংশ বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন। আর ৪ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন।

বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছিলেন, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলের প্রতিনিধিদলের সবশেষ কাজ সম্পর্কে তিনি জানেন না, ইসরাইলের প্রধানমন্ত্রীর এই কথা কি তারা বিশ্বাস করেন? জানতে চাইলে ৫৮ শতাংশ বলেছেন, তারা নেতানিয়াহুর এই কথা বিশ্বাস করেন না, ৩০ শতাংশ বলেছেন যে তারা প্রধানমন্ত্রী কথার বিশ্বাস করেন। আর ১২ শতাংশ বলেছেন যে তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন।

সূত্র: টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews