1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

নির্বাচন নেই বলে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০৭ বার

অনলাইন ডেক্স,

পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাকাণ্ডসহ কয়েকটি ঘটনার অতিদ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য দাবি জানান তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই। কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন।’

তিনি বলেন, ‘নির্বাচন নেই বলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুবৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ তাদের পেছনের জনগণের সমর্থন নেই। কিন্তু একটা নির্বাচিত সরকার এলে নিঃসন্দেহে সেটা শক্তিশালী সরকার হবে।’

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব একথা বলেন।

পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাকাণ্ডসহ কয়েকটি ঘটনার অতিদ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাব, অতিদ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে শান্তির ব্যবস্থা করুন।’

তিনি বলেন, ‘আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন, আর কিছুদিন ধৈর্যের সাথে সাথে আপনারা অপেক্ষা করুন— গণতন্ত্রের জন্যে এবং সবাইকে বিরত রাখুন— কেউ যেন অন্যায় কাজ করতে না পারে।’

‘বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, কখনো করবে না। বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা অতীতেও করেছে এবং এবারো করবে,’ দলের মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদদের যথাযথ সম্মান দেবে।’

জুলাই-আগস্টের শহীদ এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আবারো দাবি জানান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews