1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

নেছারাবাদে শ্রী-কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৬৯ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা-

নেছারাবাদে মহাবতার ভগবান শ্রী-কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট (শনিবার) সকালে উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে সাহপাড়া কেন্দ্রীয় রাধা গবিন্দ সেবাশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বরূপকাঠী কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের (সাহাপাড়া) সভাপতি শ্রী খোকন সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠী পূজা পরিষদের সভাপতি বাবু শাশাংক রঞ্জন সমদ্দার, জন্মাষ্ঠমী উদ্যাপন কমিটির আহবায়ক শ্রী মানিক লাল দত্ত, মানিক সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুরে সাহপাড়া রাধাগোবিন্দ সেবাশ্রম থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেবাশ্রমে এসে শেষ হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রী-কৃষ্ণের ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews