1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ডিবি পুলিশ যশোরের অভিযানে বিদেশি পিস্তলসহ দু’জন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১১ বার

অনলাইন ডেস্ক:

যশোরে ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুরাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া পালবাড়ি মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কসটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান কোতোয়ালি থানায় মামলা করেছেন ।মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews