1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

কর্মী নিতে চায় আলবেনিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার
❒ আলবেনিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনলাইন ডেস্ক:

আলবেনিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই এ প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে।

আলবেনিয়ার প্রেসিডেন্ট জানান, দেশটির শ্রমবাজারে কর্মীর চাহিদা বাড়ছে এবং এরইমধ্যে কয়েকটি আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আবেদন করেছে। পর্যটন খাতেও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে তিনি বাংলাদেশি পর্যটকদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ ও গতিশীল শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ভিসা প্রক্রিয়া সহজ করা জরুরি, কারণ বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়া দিল্লি যেতে হয়।

জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া সক্রিয়ভাবে বিবেচনা করছে। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানা ও কৃষিখাতে শ্রমিকসহ বিভিন্ন খাতে মানবসম্পদ সরবরাহে সক্ষম। তিনি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন।

এছাড়াও প্রেসিডেন্ট বেগাই জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews