1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার

অনলাইন ডেস্ক:

যশোরের বাঘারপাড়ায় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার বুধোপুর গ্রামের মাদ্রাসাতুস সুফফাহ মাদ্রাসায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদ্রাসা শিক্ষক নাজমুস সাকিবকে আটক করে। তিনি যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুলপাড়ার রমজান মোল্লার ছেলে। তিনি ও তার স্ত্রী দু’জনেই ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করে।

মামলায় উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থী ভোরে পড়ছিল। এমন সময় নাজমুস সাকিব তাকে ডেকে নিয়ে যান তার রুমে। এরপর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ও যৌন হয়রানি করেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়।

সকালে পরিবারের লোকজন হাজির হন মাদ্রাসায়। স্থানীয়রাও ফুঁসে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নাজমুস সাকিবকে আটক করে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews