
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারীচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম।
পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামের ৭ বছরের এক শিশু নিহত হয়।
আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply