1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

কালিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার

 গোলাম মোর্শেদ, নড়াইল:

মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে কালিয়া উপজেলার পিরোলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এইচ এম বদরুজ্জামান ও মো: জিল্লুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক আশরাফ উদ্দিন আনসারীসহ প্রান্তিক জেলেরা। সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, চলতি মাসের ৪ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই ২২ দিন ইলিশ মাছ শিকার সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মিলবে। এ ছাড়া অভিযান চলাকালীন প্রান্তিক জেলেদের জন্য প্রনোদনার ব্যবস্থা করেছে সরকার। তাই ইলিশের অভাব দুর করতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews