1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

যশোরে ছয়টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার

নিজস্ব প্রতিবেদক : 

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭’৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।আটক আবু বক্কর সিদ্দিক বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।বিজিবি জানায়, রুহুলের প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews