1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

নেছারাবাদে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার

মোঃ রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) থেকে :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বিএনপি’র মনোনিত দলীয় প্রার্থীয় নির্বাচনী কার্যালয়ের হলরুমে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি’র মনোনিত দলীয় প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিয়া আক্তার হাসি, সভায় আরও বক্তব্য রাখেন স্বরূপকাঠী পৌর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপি’র সভাপতি, আলহাজ্ব কাজী কামাল উদ্দিন, সাধারন সম্পাদক মইনুল হাসান, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক, মো. হাফিজ সিকদার।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের ভূমিকা অতুলনীয়। বিএনপির আন্দোলন-সংগ্রামে তৃণমূলের প্রতিটি নেত্রীই অগ্রণী ভূমিকা পালন করছেন। দলমত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব।

এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজ আরও শক্তিশালী করতে হবে।”“পিরোজপুর-২ আসনের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। এই আসনকে উন্নয়ন, শিক্ষা, সুশাসন ও মানবিকতার মডেল এলাকায় পরিণত করাই আমার অঙ্গীকার।”অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার দলীয় নেত্রীবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভা শেষে দলীয় সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews