1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কালীগঞ্জে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার
ঝিনাইদহ প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়ির থাকার অভিযোগে গত ১২ জুন এই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
এদিকে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে কালীগঞ্জ উপজেলা বিএনপি আরো গতিশীল হবে। ডা. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
ডা. নুরুল ইসলাম দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। কালীগঞ্জ উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews